হোম » প্রধান সংবাদ » ৩ ডিসেম্বর পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস

৩ ডিসেম্বর পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি:  ৩ ডিসেম্বর পীরগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে মুক্তিবাহিনীর ক্যাপ্টেন জাহাঙ্গীরের অধীন দ্#ু৩৯;শতাধিক গেরিলা ও মিত্রবাহিনীর চতুর্মুখী আক্রমণের মুখে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ছেড়ে দিনাজপুরের বীরগঞ্জ
হয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্টের দিকে পলায়ন করে। এই দিনেই মুক্তিবাহিনীর গেরিলা নেতা যথাক্রমে মুন্সিপাড়ার শহীদুল্লাাহ্ধসঢ়; শহিদ,

মকিম উদ্দিন আহম্মেদ, জগথার আব্দুল আজিজ, বীরহলীর তালেবুর রহমান ও কাচন ডুমুরিয়ার আখতারুজ্জামানের নেতৃত্বাধীন দ্#ু৩৯;শতাধিক গেরিলা মুক্তিসেনা  বীরবিক্রমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রবেশ করে পীরগঞ্জকে পাকহানাদার মুক্ত ঘোষণা করেন। এরপর ডিফেন্সের মুক্তিসেনা ও মিত্রবাহিনীর (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) র একটি ইউনিট পীরগঞ্জে প্রবেশ করে। সেদিন থেকেই ্#৩৯;৩ ডিসেম্বর পীরগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস্#৩৯; হিসেবে গণ্য হয়ে আসছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!