
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারীতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ইউএসএএ (ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অফ আদিতমারী) এর কমিঠি গঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুডওয়্যার বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ মনিরুজ্জামান মাসুদকে সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইসমাইল সরকার শাকিলকে সাধারণ সম্পাদক করে ৫২সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক ইসমাইল সরকার শাকিল বলেন, এটি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের একটি সংগঠন। এই সংগঠনটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের আদিতমারী একটি দরিদ্র্য এলাকা। আমাদের এই এলাকায় শিক্ষায় আলো যাতে করে একদম কোনায় কোনায় পৌঁছায় এজন্য আমরা বদ্ধ পরিকর।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান