
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ছেলের ধারালো দায়ের কোপে মা মোছা. রেহেনা খাতুনের মৃত্যু হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের পশ্চিশ সোনাব গ্রামের আধুরভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রেহেনা খাতুন(৪২) উপজেলার কাওরাইদ ইউনিয়নের আনোয়ার হোসেনের স্ত্রী। ঘাতক মো. ইয়াছিন(১৫) নিহতের সন্তান এবং আনোয়ার হোসেনের ছেলে। সে বলদিঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ইয়াছিন কে ঘটনার কিছুক্ষণ পর তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।স্থানীয়রা জানায় ইয়াসিন মানসিক ভারসাম্যহীন।
স্থানীয়দের নিকট হতে জানা যায়, ইয়াছিন প্রায় দুই বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন। ইয়াছিনের মা রেহেনা বেগম আজ সকালে ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলো।এ সময় ছেলে ইয়াসিন মায়ের কাছে দা চায়। তার মা দায়ের কথা জিজ্ঞেস করলে সে জানায় দা দিয়ে সে ডাব খাবে।তার মা দা দিয়ে আবার কাজে মনোযোগী হয় আবার এ সময়
বাড়ির সকলে বিভিন্ন কাজে চলে যাওয়া ফাকা বাড়ি পেয়ে ইয়াছিন তার মাকে দা দিয়ে প্রথমে ঘাড়ে এবং পরে হাতে কুপায়। এসময় ইয়াছিনের মায়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে দেখে ইয়াছিনের মা রেহেনা আহত অবস্থায় ধানের উপর পরে আছে। পরে স্থানীয়দের সহযোগীতায় আহত রেহেনা কে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলেটা মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় নিহতের ছেলে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান