
আবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মোঃ শহীদ উল্যাহ (৫৬) গত মঙ্গলবার ভোরে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া——–।
জানা যায়, গত সোমবার ভোরে উপজেলার কোরবানপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত আলী আহম্মদ পাটোয়ারীর ছেলে ও স্বাস্থ্য সহকারী মোঃ শহীদ উল্যাহ হৃদরোগে আক্রান্ত হলে স্বজনরা প্রথমে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
ওইদিন বিকেল সাড়ে চারটায় নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে, এক মেয়ে অসংখ্য আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে যান। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া