হোম » প্রধান সংবাদ » শরণখোলায় ঘন্টার পাকা ধান ক্ষেত থেকে আবারও অজগর সাপ উদ্ধার

শরণখোলায় ঘন্টার পাকা ধান ক্ষেত থেকে আবারও অজগর সাপ উদ্ধার

মোঃ নাজমুল ইসলাম শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় (১ ডিসেম্বর)রোজ মঙ্গলবার সকাল ৮ টায় সাউথখালী ইউনিয়নের চালরায়েন্দা গ্রামের কৃষক মোঃ কামাল হোসেন হিমুর  ধানক্ষেত থেকে ৮ ফুট লম্বা ও ১০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে ।
অত্র এলাকার বাসিন্দা ও ব্যাবসায়ি মোঃ রাসেল শরিফ জানান,আজ সকালে কামাল হোসেন হিমুর ধানক্ষেতের পাশদিয়ে কৃষক মান্নান যাচ্ছিলেন এ সময় তিনি অজগর সাপটি দেখে চিৎকার করেন তার চিৎকার শুনে গ্রামবাসি ছুটে আসেন এবং সাপটিকে মেরে ফেলতে চান,এ সময় আমি খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে ছুটে আসি এবং ওয়াইল্ড টিম ও সাংবাদিক ভাইদের খবর দিলে তারা সাপটি উদ্ধার করে নিয়ে যান।
ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, চালরায়েন্দা গ্রামের মোঃ কামাল হোসেন হিমুর ধানক্ষেত থেকে গ্রামবাসী অজগরটি দেখে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এমন সময় সচেতন যুবক বিশিষ্ট ব্যবসায়ি রাসেল শরীফ জানতে পেরে ঘটনাস্থলে ছুটে গিয়ে সাপটি না মারার জন্য পরামর্শ দিয়ে সাথে সাথে আমাদের খবর দেন এবং আমারা ছুটে এসে সাংবাদিক ভাইদের সাথে নিয়ে সাপটি উদ্ধার করি।
এ সময় তিনি বলেন এলাকার জনগণের সহযোগিতায় ১ বছরে ৩৭ টি সাপ উদ্ধার করে বনবিভাগ,বিটিআরটি সহ আমরা  সুন্দরবনে অবমুক্ত করেছি,তিনি বলেন গ্রামের কোথাও সুন্দরবনের কোনো প্রাণী দেখলে সাথে সাথে আমাদের খবর দিবেন কেউ মারবেন না মনে রাখবেন এগুলো আমাদের সম্পদ। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা আ. মান্নান জানান, আট ফুট লম্বা এবং ১০কেজি ওজনের অজগরটি রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!