
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে “নিরাপদ সড়ক চাই” এর ২৭ তম বর্ষ পূর্তি উদ্যাপন করা হয়েছে। আজ ১ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তন কক্ষে বর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার আয়োজনে বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, কেক কাটা ও লিফলেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি পালিত হয়।
এসময় নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এসএম বাকী বিল্লাহ’র’ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেঃ অহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন।
আলোচনা সভার পূর্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়। আলোচনার মুখ্য বিষয় ছিল জনসচেতনতায় পারে সড়কের শৃঙ্খলা ফেরাতে। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা সাদিয়া হক জেবিন। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, সাদ বাংলাদেশ নির্বাহী পরিচালক এম. মতিউর রহমান সাগর, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, এনটিভি স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে । নিরাপদ সড়ক চাই সংগঠনটি এবিষয়ে সুনামের সাথে দীর্ঘ ২৭ বছর যাবত আন্দোলন করে যাচ্ছে। সরকার নিরাপদ সড়ক চাই এর সাথে ঐক্যতা ঘোষণা করে আন্দোলনকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। সড়কে চালকদের সরকারি ভাবেও প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। প্রশাসনকে সড়কের নীতিমালার সঠিক আইন পালন করতে নির্দেশনা প্রদান করেছে। ভৈরবে নিরাপদ সড়ক চাই এর আন্দোলনে ভৈরব প্রশাসন সকল ধরণের সহযোগিতা করবে বলে জানান তিনি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান