হোম » প্রধান সংবাদ » পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেছে ৩ নং খনগাঁও ইউনিয়নের কয়েকশত বিক্ষুব্ধ জনতা।

তাদের দাবি একটাই ৩’নং খনগাঁও ইউনিয়নের নারী লোভী দুর্নীতিবাজ চেয়ারম্যান কাউসার আলী ডাবলু’র বিচার চাই। খনগাঁও ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগণ সহ সে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ মানবন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে,গত ১০’সেপ্টেম্বর কাউসার আলী ডাবলুর বিরুদ্ধে সকল ইউপি সদস্যরা অনাস্থা প্রস্তাব দেন ও ১৬’নভেম্বর পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এলাকাবাসীরা অভিযোগ দিলেও প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ায় এই মানববন্ধন করেন তারা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!