
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার ১২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সংগঠনটির জেলা কমিটির সভাপতি হাসিবুর রহমান জ্যামি ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম (বাবু খান) স্বাক্ষরিত গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী এক বছরের জন্য কমিটিতে নওফেল আহমেদকে সভাপতি ও খান মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া ১২ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্যদের মধ্যে সহ-সভাপতি নাহিদ রাজু, সুজিত পাল, তুহিন হাসনাত, মো. রিপন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হানিফ মাহমুদ, ইলিয়াস শেখ, সাংগঠনিক সম্পাদক কাজী ইমরান হোসেন, মো. আল-আমিন রেজওয়ান, প্রচার সম্পাদক মো. নাঈম মিয়া ও দপ্তর সম্পাদক সম্পদ সাহা।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটির নিকট জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২