
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ সোমবার (৩০ নভেম্বর) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ২নং ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে ইউএসএআইডি ও পিপিজের অর্থায়নে জেলা লিগ্যাল এইড কমিটি ও আরডিআরএস বাংলাদেশের যৌথ আয়োজনে প্রমোটিং পিস এন্ড জাস্টিস-লালমনিরহাট জেলা সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ২নং ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ হারুন অর রশিদ। বক্তব্য রাখেন ২নং ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব সাইফুল ইসলাম মন্ডল প্রমুখ। এ সময় ২নং ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্য, গ্রাম পুলিশসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন