হোম » প্রধান সংবাদ » কাউন্সিলর পদপ্রার্থী হচ্ছেন ইলিয়াছ হোসেন লিটন

কাউন্সিলর পদপ্রার্থী হচ্ছেন ইলিয়াছ হোসেন লিটন

ইকবাল হোসেন জীবন, মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রাম জেলার মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন ইলিয়াছ হোসেন লিটন। নির্বাচনকে সামনে রেখে অন্যান্য পৌরসভার মতো বইছে  নির্বাচনী আমেজ। জমে উঠেছে নির্বাচনী আলোচনা। চায়ের দোকানে, আড্ডায় সর্বত্রই নির্বাচনী আবহ, কারা হচ্ছেন নির্বাচনে প্রার্থী, এরই মধ্যে অনেক প্রার্থীর নাম ও শোনা যাচ্ছে।  বর্তমান মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়া হোসেন লিটন ও প্রার্থী হচ্ছেন।

প্রতিবেদকের সাথে আলাপকালে ইলিয়াছ হোসেন লিটন জানান যে, মিরসরাই পৌরসভার ৮ ন ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী হিসেবে আমি আত্মপ্রকাশ করছি। আপনারা যদি আমাকে আপনাদের সন্তান হিসেবে মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করলে। আমি আমার ওয়ার্ডের সকল সাধারণ মানুষদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিবো এবং তাদের দুর্ভোগ নিবারণের জন্য নিরলস ভাবে কাজ করে যাব।

লিটন আরও বলেন, ৮ নম্বর ওয়ার্ড বাসিকে পরিচ্ছন্ন, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব উন্নত নাগরিক সুবিধা প্রদানের নিশ্চয়তার এবং আধুনিক নগর-জীবন গড়ে তুলার লক্ষ্যে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া ও সমর্থন চাই।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!