
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে যাত্রীবাহী বাস থেকে উদ্ধারকৃত গাজাঁ আত্মসাতের অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এস আই) হানিফ সরকারকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ (পিপিএম বার) তাকে প্রত্যাহার করেন।
ভৈরব থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. শাহিন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, গেল সোমবার দুপুরে ঢাকাণ্ডসিলেট মহাসড়কের ভৈরব শহরের নাটাল মোড় এলাকায় যাত্রীবাহী একটি বাস তল্লাশী করে। তল্লাশীকালে বাস থেকে মালিকবিহীন একটি গাঁজার ব্যাগ উদ্ধার করেন পুলিশের এই উপ-পরিদর্শক। উদ্ধারকৃত ব্যাগটি তিনি থানায় জমা না দিয়ে গোপণ করেন।
গোপন সূত্রে এ খবরটি পুলিশ সুপার জেনে তৎক্ষণিক থানার ওসিকে ঘটনাটি অবহিত করেন। খবর পেয়ে ওসি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। এরপর ওই এস আইয়ের বিরুদ্ধে দেড় কেজি গাঁজা জব্দ দেখিয়ে থানায় একটি জিডি করেন।গাঁজা আত্মসাৎ করার উদ্যশ্যে বিভিন্ন সূত্র থেকে তথ্য নিশ্চিত হয়ে এসআই হানিফ সরকারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, পুলিশ অপরাধ করলে তার কোন ছাড় নেই। তাকে প্রাথমিকভাবে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্ত করে অপরাধ প্রমাণিত হলে তার শাস্তি হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান