
মো : তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে এককী পরিবারের তিনজন মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাব্বুর রহমান এর নেতৃত্বে বুধবার ২৫ নভেম্বর দুপুরের দিকে দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এ এস আই মহিউদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া ফার্মপাড়ার মাঠে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় আকন্দবাড়িয়া ফার্মপাড়ার মাঠে হতে কুখ্যাত মাদক ব্যাবসায়ি মোঃ জানি হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। এবং কুখ্যাত মাদক ব্যাবসায়ি মোঃ জানি হোসেন বাড়িতে তল্লাশি করলে ২০ বোতল ফেন্সিডিলসহ পরিবারের ৩ জন কে আটক করে পুলিশ। আটককৃত আসামিরা হলেন মো: জনি হোসেনের স্ত্রী মোছাঃ আকলিমা খাতুন(৩৪) মো: রনি হোসেনের স্ত্রী মোছাঃ লালবানু (৩৬) এবং মো রবিউল ইসলাম ( মোল্লা) ছেলে মোঃ সিজার হোসেন ( জিলার)(২০)। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২