
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :- নওগাঁর বদলগাছীতে কাদিবাড়ী ঘাটে নবনির্মিত ব্রীজের সংযোগ সড়কের কাজ এখনও শেষ না হওয়ায় এলাকাবাসী চরম দূর্ভোগে পড়েছে। উপজেলার পাশ দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর
উপর কাদিবাড়ী ঘাটে একটি ব্রীজ নির্মানের প্রকল্প গ্রহন করে এলজিইডি। ৫ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে এই ব্রীজটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালের অক্টোবর মাসে। নির্মাণ কাজ শেষ হওয়ার সময় ছিল ২০১৯ অক্টেবর মাসে। কিন্তু ঠিকাদারের অবহেলায় নির্মাণ কাজ এখন পর্যন্ত শেষ হয়নি।
ফলে এলাকাবাসী পড়েছে চরম বিপাকে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এর সাথে ৯০.১৫ মিটার ব্রীজের কাজ সম্পন্ন হলেও সংযোগ রাস্তার কাজ করা হয়নি। ইথেন ইন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে জানা যায়, ব্রীজের কাজ সম্পন্ন শেষ করা হয়েছে। শুধু ব্রীজের দুই পাশে সংযোগ রাস্তাটি করা বাঁকী রয়েছে। তবে সেই সংযোগ রাস্তার কাজটি ও এতো দিনে শেষ করা হতো। কিন্তু এলাকাবাসী রাস্তায় মাটি ফেলাতে বিভিন্ন ভাবে বাঁধা দিয়েছে এর কারণে কাজ করতে সমস্যা হয়েছে।
তিনি আরও বলেন ব্রীজের উচ্চতা অনুসারে মাটি ফেলতে হবে এতে করে ঐ এলাকার সাধারন মানুষের জায়গা জমিতে পড়বে সেই জমিতো সরকারী ভাবে একোয়ার করা হয়নি এবং কিছু দিন ঐ এলাকাতে বন্যার কারনে মাটি পাওয়া যায়নি। জমির মালিক সংযোগ রাস্তা করতে বাঁধা না দিলে আমি দ্রুত কাজটি সম্পন্ন করে দিবো বলে জানান। দেউলিয়া গ্রামের কাদিবাড়ী ঘাটের প্রবীন মাঝি মোশারফ হোসেন, জগন্নাথপুর গ্রামের মোঃ আশরাফুল ইসলাম সহ এলাকাবাসী জানান ব্রীজ নির্মাণ কাজ শেষ হলেও ব্রীজের দু’পাশে সংযোগ সড়ক না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ।
বদলগাছী উপজেলা (এলজিইডি) প্রকৌশলী মোকলেছুর রহমান বলেন, কাদিবাড়ী ঘাট ছোট যমুনা নদীর উপরে ব্রীজ নির্মান কাজ শেষ হয়েছে। তবে আমার বেশী কিছু জানা নেই তাঁর পরেও এবিষয়ে কয়েক দিন থেকে ব্রীজের দুই পাশে রাস্তা সংযোগের কাজ করার জন্য এলাকাবাসীর সাথে মিটিং করা হয়েছে। ব্রীজের দুই পাশে দ্রুত সংযোগ রাস্তার কাজটি শেষ হবে এবং এলাকাবাসী এই চরম দূভোগ থেকে মুক্তি পাবে বলে তিনি মনে করেন।
স্থানীয় সরকার ও প্রকৌশলী নওগাঁ জেলা (এলজিইডি) সূত্রে জানা যায়, করোনা কালিন সময় কালে নির্ধারিত সময়সীমার চাইতে সময় বেশী লেগেছে এর জন্য মেয়াদ বাড়ানোর জন্য কাগজ পত্র পাঠানো হয়েছে। তবে বৃহত্তর রাজশাহীর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যেমে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নির্মান কাজ কিছু বাঁকী রয়েছে এবং যে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যেমে কাজ করা হচ্ছে, সেই প্রকল্পের কাজ শুরুর আগে এলাবাসীর সাথে বসে মিটিং করা হয়।
সেই মিটিংএ এলাকাবাসীকে আমরা বলেছিলাম ব্রীজ হবে কিন্তু সংযোগ রাস্তাটি তৈরী করতে জায়গা জমি দিতে হবে এবং সেই সময় জমি দিতে রাজি হয়েছিলো। এরপরে ব্রীজ নির্মাণ হওয়ার পরে জমি দিতে রাজি হয়নি এলাকাবাসী। তারপরেও আমরা এলাবাসীর সাথে মিটিং করে দ্রুত সংযোগ রাস্তার কাজটি শেষ করার চেষ্টা হচ্ছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান