হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়ায় “নাইট ফুটবল টুর্নামেন্টের” উদ্বোধন 

ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়ায় “নাইট ফুটবল টুর্নামেন্টের” উদ্বোধন 

মোঃ ইসলাম,  ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ “ক্রীড়াই হোক মাদক নিয়ন্ত্রণের একমাত্র হাতিয়ার” এই শ্লোগানকে সামনে রেখে জাকজমক আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়ায় “নাইট ফুটবল টুর্নামেন্টের” উদ্বোধন করা হয়। সোমবার রাতে গোয়ালপাড়া ঈদগাহ মাঠে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল।
গোয়ালপাড়া যুব সমাজের আয়োজনে উদ্বোধনীতে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম, ওয়ার্ড আ’লীগ সভাপতি উলফৎ হোসেন, জেলা আ’লীগের সাবেক সদস্য হামিদুল ইসলাম, সালন্দর চাষি ক্লাবের সাধারন সম্পাদক এ, এইচ, এম ফজলে রাব্বি চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী খেলায় আদিবাসী উড়াল সংঘ ৩-০ গোলে সরকারপাড়া আজাদ ক্লাবকে পরাজিত করে। টুনামেন্টে মোট ৩২ টি টিম অংশগ্রহণ করছে। প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা জানিয়েছেন পরিচালনা কমিটি
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!