হোম » প্রধান সংবাদ » ধানের ন্যায্যমূল্য পাচ্ছে বলেই কৃষকরা ধান উৎপাদনে আগ্রহী হচ্ছেন: নওগাঁয় খাদ্যমন্ত্রী

ধানের ন্যায্যমূল্য পাচ্ছে বলেই কৃষকরা ধান উৎপাদনে আগ্রহী হচ্ছেন: নওগাঁয় খাদ্যমন্ত্রী

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: ধানের ন্যায্যমূল্য পাচ্ছে বলেই কৃষকরা ধান উৎপাদনে আগ্রহী হচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। গতকাল দুপুরে নওগাঁর পোরশা উপজেলায় ২০২০-২১ রবি মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি প্রনোদোনা বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এসময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর আহবান এক ইঞ্চি জমিও যাতে ফাকা না থাকে। এরই ধারাবাহিকতায় কৃষকের মাঝে ভুট্টা ও গমের বীজ বিতরণ করা হয়েছে।

 

যেহেতু আমরা গম, ভুট্টা বিদেশ থেকে আমদানি করে থাকি। তাই কৃষকেরা খালি জমি ফেলে না রেখে ধানের পাশাপাশি গম ভুট্টা চাষ করে লাভবান হতে পারে এবং জাতীয় ভাবেও আমরা লাভবান হব। অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর এ মোর্শেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাফুজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!