
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকা থেকে ১৯৫০ পিস ইয়াবা সহ হারুনুর রশিদ(২২) নামের বাঁশখালীর এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যারটেক মোড়স্থ কর্ণফুলী ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়,সে দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে মাদক ব্যবসা করে আসছে। এছাড়াও সম্প্রতি বাঁশখালী ছনুয়া ইউনিয়নের এক ইউপি সদস্যকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানা পুলিশ।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা