
উল্লাপাড়া প্রতিনিধিঃ অশ্রুসিক্ত চোখে কর্ম জীবন থেকে অবসরে গেলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যাকান্দি এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা। রোববার (২২ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় বন্যাকান্দি এন.এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে স্কুল মাঠে অনুষ্ঠানিকভাবে বিদায় অনুষ্ঠানে রেজাউল করিম লিটনের সঞ্চলনায় ও স্কুলের সভাপতি মতিয়ার রহমান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন পঞ্চকুশি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুলসিম উদ্দিন,সোনতলা তফসিল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর কুমার ঘোষ,
মওলানা মোতালেব হোসেন, মনজুর ইসলাম, সিহাব উদ্দিন,মিথন,পঞ্চক্রোশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আলী,সাংবাদিক রায়হান আলী প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথি বন্যাকান্দি এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলার বিদায় অনুষ্ঠানে অনেকেই চোখের পানি ফেলেছেন। কেউ মেনে নিতে পারছিল না প্রিয় এই প্রধান শিক্ষকের বিদায়।
গোলাম মওলা ১৯৮৭ সালে প্রধান শিক্ষক হিসেবে বন্যাকান্দি এন.এম উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। তার এই দীর্ঘ ৩৪ বছর বন্যাকান্দি এন.এম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন। গোলাম মওলা দীর্ঘদিন উল্লাপাড়া শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২