
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বৃষ্টিতে ধসে পড়ে মর্জিনা বেগমেরর (৭০) একমাত্র শোবার মাটির ঘরটি। ১০বছর আগে স্বামীহারা বিধবা মর্জিনার দিন কাটে অভাব অনটনে। বাড়ি নির্মানে অর্থ না থাকায় সে অন্যের বাড়িতে গিয়ে রাত্রিযাপন করত।মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ছেলে, ছেলের বউ ও নাতি-নাতনিদের নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। দিনমজুর ছেলের উপার্জনে কোনো রকমে সংসার চলে। এর মধ্যে নতুন ঘর কীভাবে বানাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি।
এ নিয়ে শুক্রবার (২১ নভেম্বর) বিভিন্ন গণমাধ্যমে “বৃষ্টিতে ভেঙে গেছে বৃদ্ধার ঘর, দ্বারে দ্বারে ঘুরে হতাশ মর্জিনা”এ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) ড.কে এম কামরুজ্জামান সেলিমের দৃর্ষ্টি গোচর হলে তিনি মর্জিনা বেগমকে একটি নতুন ঘর তৈরি করে দেয়ার আশ্বাস দেন।
এরই প্রেক্ষিতে শনিবার দুপুরে জেলাপ্রশাসকের নির্দেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আব্দুল্লাহ-আল-মামুন বৃদ্ধার বাড়ি পরিদর্শন করেন। এ সময় ইউএনও বৃদ্ধাকে দুইমাসের মধ্যে একটি পাকা ঘর নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। একই সময়ে তাৎক্ষনিক ভাবে ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে বৃদ্ধার বিধবা ভাতা কার্ড করে দেয়ারও নির্দেশ দেন।
বৃদ্ধা মর্জিনা বেগম বলেন, নতুন ঘর পাওয়ার কথা তিনি ভাবতেও পারছিলেন না। এখন নতুন ঘর পাবেন মনে অনেক শান্তি পাচ্ছেন। আগে ঝড়-বৃষ্টির সময় ভয়ে ঘুমুতে পারতেন না। এখন আর সেই ভয়ও থাকবে না।
অন্য দিকে ঠাকুরগাঁও সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বৃদ্ধা মর্জিনা বেগমের ঘর ভেঙে পড়ার পর ডিসি স্যারের নির্দেশে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। তাঁর পুরো ঘর ভেঙেচুরে যায়। নতুন করে ঘর বানানোর সামর্থ্য ছিল না ।
তাই আগামী দুই মাসের মধ্যে মর্জিনা বেগমকে একটি পাকাঘর তৈরি করে দেয়া হবে। উল্লেখ্য, সদর উপজেলার ১৯নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মর্জিনা বেগমের চলতি বছর বর্ষায় মাটির তৈরি একমাত্র ঘরটি ভেঙে পড়ে যায়। আপাতত তিনি অন্যের বাড়ির বারান্দায় রাত্রিযাপন করছেন। একটা বিধবা ভাতা কার্ডের জন্য জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে হতাশ হয়ে ফিরতে হয়েছিল তাকে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২