
উল্লাপাড়া প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরকা পরিহিত তিন যুবক বেল্লাল হোসেন(৫২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে । ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছা নতুন পাড়ায় । নিহত বেল্লাল নেওয়ারগাছা নতুন পাড়া গ্রামের মৃত- জয়নাল আবেদীনের ছেলে।
নিহত বেল্লালের স্বজনরা জানান শুক্রবার রাত ৮ টার দিকে হাট থেকে বেল্লাল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। নেওয়ারগাছা নতুন পাড়া গ্রামের মাঝে পৌছালে বোরকা পরিহিত তিন যুবক বেল্লালের পথ রোধ করে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে ফেলে রেখে চলে যায় । বেল্লালের আত্মচিৎকারে লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার অবনতি হলে পরবর্তীতে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোববার রাতে মারা যায়।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান বিষয়টা যেনে ঘটনা স্থলে গিয়েছি । এ পর্যন্ত মৃত ব্যক্তির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি, তবে ঘটনা স্থলে গিয়ে লাশ ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২