হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে গাঁজার গাছসহ নারী গ্রেফতার

সিরাজগঞ্জে গাঁজার গাছসহ নারী গ্রেফতার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে চারটি গাঁজার গাছসহ অঞ্জনা উরাঁও (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অঞ্জনা উরাঁও উপজেলার গুড়পিপুল গ্রামের সহাদেব উরাঁও এর স্ত্রী। শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় তাড়াশ থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মোয়াজ্জেম হোসেন আরও জানান,

 

নিজ বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে সহাদেবের স্ত্রী অঞ্জনাকে গ্রেফতার করা হয়। এসময় চারটি গাছের আনুমানিক ওজন ৪০ কেজি। মাদক আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!