
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে জনসাধারণের মাঝে সচেতনতার লক্ষ্যে অভিযানে ৫ টি মামলায় মোট ১ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন, ধুনট উপজেলা সহকারী (ভূমি)কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি । বৃহস্পতিবার ২ টার সময় ধুনট থানার পুলিশের সহযোগিতায় পৌর এলাকার বিভিন্ন মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে সময় মাস্ক ব্যবহার না করায় ৫ ব্যক্তি কে দন্ড বিধি ১৮৬০ সালের (২৬৯) ধারায় ১ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে সহযোগিতা করেন। ধুনট থানার এএসআই আব্দুস সালাম , ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাং বাদিক ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ, এ বিষয়ে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি সংবাদকর্মীদের জানান , করোনা ভাইরাস সংক্রমণ রোধে দ্বিতীয় পর্যায়ে সবাই কে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে এ অভিযান আগামী দিনও অব্যাহত রাখা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২