হোম » প্রধান সংবাদ » শিবগঞ্জে ২টি পাকা রাস্তার উদ্বোধন

শিবগঞ্জে ২টি পাকা রাস্তার উদ্বোধন

কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ২টি পাকা রাস্তা উদ্বোধন করলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ধসঢ়;। গতকাল বুধবার তিনি মাঝিহট্ট ইউনিয়নের মাসিমপুর হাটপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক ও ভালুঞ্জা হতে চালুঞ্জা কালিতলা পর্যন্ত পাকা রাস্তার উদ্বোধন করেন। এ উপলক্ষে কালিতলা স্কুল মাঠে সুধী সমাবেশ জাপা নেতা নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, উপজেলা যুবসংহতির আহব্বায়ক হুসাইন শরিফ সঞ্চয়, সাবেক সাব রেজিষ্ট্রার এসকেন্দার আলী শাহানা, জাপা নেতা হারুনুর রশিদ বকুল, আনোয়ার হোসেন বাবু, আওয়ামীলীগ নেতা ছামছুল হক, আতাউর রহমান, ইসলাম ট্রেডার্স এর রুহুল আমিন প্রমুখ।

 

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!