হোম » প্রধান সংবাদ » ভালুকায় পদোন্নতির দাবিতে উপজেলা ও ভূমি অফিসের কর্মচারিদের কর্মবিরতি।

ভালুকায় পদোন্নতির দাবিতে উপজেলা ও ভূমি অফিসের কর্মচারিদের কর্মবিরতি।

আরিফুল ইসলাম আরিফ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নীতকরণের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে ভূমি অফিসের তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীরা।১৭ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে ভালুকা উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে কর্মচারীরা ওই কর্মবিরতি পালন করছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ।জানা যায়, বিভাগীয় কমিশনারের কার্যালয়,

জেলা প্রশাসকের কার্যালয়,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১১-১৬) পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নিত করার দাবিতে, পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে ভালুকা উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।১৮ই নভেম্বর মঙ্গলবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।

কর্মচারীগণ সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫টা পর্যন্ত অফিস চত্বরে ব্যানার পোস্টারসহ অবস্থান করে।সরকারি কর্মচারীদের দাবি বাস্তবায়নের জন্য এই কর্মবিরতি কর্মসূচীর আয়োজন করেছে বাকাসস (বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি)।এ বিষয়ে ময়মনসিংহ জেলা কালেক্টরেট তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা প্রশাসন অফিসের অফিস সুপার আবু সাঈদ জানান, কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে (বাকাসস), কর্তৃক যৌক্তিক দাবি উর্দ্ধতন কর্তৃপক্ষ একমত পোষণ করা সত্বেও দীর্ঘদিনে তা বাস্তবায়িত হয়নি।তাই কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও অসস্তোষ বিরাজ করছে।

তিনি আরো জানান,কর্মচারীদের পদ-পদবী পরিবর্তনের দাবি বাস্তবায়নে সরকারের স্বদিচ্ছায় যথেষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মচারীদের মঙ্গলের জন্য অনেক কিছু করেছেন।কর্মচারীদের প্রতি তাঁর অবদান অবীস্মরনীয় এটা অত্যন্ত সুস্পষ্ট। তাঁর অসাধারণ প্রজ্ঞা,মহানুভবতা ও বিচক্ষনতায় তিনি কর্মচারীদের দীর্ঘদিনের এ দাবি মেনে নিবেন বলে সভাপতি আশা প্রকাশ করেন। অপরদিকে বিরুনিয়া ইউনিয়ন থেকে একজন সেবা নিতে আসা ব্যক্তি জানান,

এভাবে অফিস বাদ দিয়ে কর্মবিরতি কর্মসূচি পালন করলে আমরা চরম ভোগান্তির মধ্যে পড়ব।অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা প্রশাসন অফিসের অফিস সুপার আবু সাঈদ, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মোঃ দেলোয়ার হোসেন,মোঃ মনজুরুল ইসলাম,দিদারুল আলম,হিসাব সহকারী ইস্রাফিল হোসেন (গোলাপ) প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!