হোম » প্রধান সংবাদ » গাইবান্ধায় প্রান্তিক চাষিদের মাঝে বায়ার ফর বাংলাদেশ এর হাইব্রিড ধান বীজ বিতরণ

গাইবান্ধায় প্রান্তিক চাষিদের মাঝে বায়ার ফর বাংলাদেশ এর হাইব্রিড ধান বীজ বিতরণ

শাহজাহান সিরাজ : গাইবান্ধা সদর উপজেলার ২শ’ ৩০ জন প্রান্তিক চাষির নিকট বোরো মৌসুমে বায়ার ক্রপস সাইন্স লিমিটেড এর উন্নত জাতের ৬শ’ ৯০ কেজি হাইব্রিড ধান (এরাইজ তেজ গোল্ড) বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধা সদর উপজেলা পরিষদ হলরুমে প্রান্তিক কৃষকদের মাঝে ১৮ নভেম্বর দুপুরে এই বীজ বিতরণ করেন গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসার আল ইমরান। এ সময় উপস্থিত ছিলেন বায়ার ক্রপস সাইন্স লিমিটেড এর গাইবান্ধার সিনিয়র টিও কৃষিবিদ আব্দুর রাজ্জাক খান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছা: তাজমিরা আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো: আব্দুস সবুর প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!