হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন

উল্লাপাড়ায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার উল্লাপাড়া এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকতার্ ও বাংলদেশ স্কাউটস উল্লাপাড়ার সভাপতি দেওয়ান মওদুদ আহমেদ প্রধান অতিথি হিসেবে এই ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন। উল্লাপাড়া স্কাউটস এর ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ জেলা স্কাউটস এই কার্যক্রমের আয়োজন করে।

ইউএনও দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ নাহিদ হাসান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক রাজীব আহমেদ, সিরাজগঞ্জ জেলা স্কাউটস সম্পাদক সানোয়ার হোসেন সরকার, এল.টি. উল্লাপাড়া স্কাউটস কমিশনার সিরাজুল ইসলাম, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রমেন্দ্র চন্দ্র রায়, অধ্যক্ষ মওলানা আতিকুর রহমান, উপজেলা স্কাউটস সম্পাদক আব্দুল জব্বার, এ.এলটি খালেকুজ্জামান প্রমুখ। ওরিয়েন্টেশনে উপজেলার ১৩০জন প্রতিষ্ঠান প্রধান অংশ নেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!