
রবিউল হাসান লায়ন,জামালপুরঃ জামালপুর পৌর শাখার অন্তর্গত ৬নং ওয়ার্ড অাওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন ওয়ার্ড অাওয়ামী লীগ। ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল পাশার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ।
উদ্বোধনী বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, এ্যাড. আমান উল্লাহ আকাশ, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক অাশরাফ হোসেন তরফদার, যুগ্ম-সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সুরুজ্জামান,
সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, সদস্য সারোয়ার হোসের শান্ত অধ্যাপক জাকির হোসেন রুকু প্রমুখ। উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আলী ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মুকুল, সদস্য মুকুল হোসেন মক্কেল, শামসুল হুদা সেলিম, শিবলি সাদিক,
অধ্যাপক শাজিনুর রহমান শাহিন, জিয়াউল হক জিহাদসহ আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকবৃন্দ। পরে ২য় অধিবেশনে অনেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছে। সকল ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে সকলের নাম একসাথে প্রকাশ করা হবে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ