
রবিউল হাসান লায়ন,জামালপুরঃ আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগ সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট জামালপুর জেলা ইউনিটের সাবেক যুবপ্রধান ফারহান আহমেদের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে যুবলীগ ও যুবসমাজের নেতৃবৃন্দরা। সোমবার (১৬নভেম্বর) বিকেলে পৌর এলাকার কম্পপুর মোড় থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, নতুন বাইপাস হয়ে মির্জা আজম চত্বর দিয়ে পাঁচ রাস্তা ও বকুলতালা হয়ে ফৌজদারি মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে যুবলীগ নেতা ফারহান আহমেদ বলেন মোটরসাইকেল শোভাযাত্রায় পৌর শহরে সাময়িক যে অসুবিধা টুকু হয়েছে তাতে আমি পৌর বাসির কাছে ক্ষমা প্রর্থানা করছি।
যুবলীগ ও যুবসমাজের নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের কারণে আজ এই মোটরসাইকেল শোভাযাত্রাটি সুন্দর ও সু-শৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়েছে। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় আমার প্রাণ প্রিয় সংগঠনের নেতৃবৃন্দ ও যুবসমাজের কর্মীদের। শোভাযাত্রায় অংশ গ্রহণকারীরা আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে যুবলীগ নেতা ফারহান আহমেদকে পৌরপিতা হিসেবে দেখতে চাই, যোগ্য প্রার্থী ফারহান ভাই, পৌর মেয়র হিসেবে তাকেই চাইসহ নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে চারপাশ।
জানাগেছে, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সারা দেশে কয়েকটি ধাপে বিভিন্ন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে ঘিরে জামালপুরে আওয়ামী লীগের প্রায় দেড় ডজন নেতা পৌর মেয়র পদপ্রার্থী হয়েছেন। নৌকা প্রতীক প্রত্যাশীদের মধ্যে যুবলীগ নেতা ফারহান আহমেদও যোগ্য প্রার্থী হিসেবে ডিজিটাল পৌরসভা গড়ার প্রত্যয়ে পৌরবাসীর দোয়া সমর্থন প্রত্যাশী হয়েছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২