হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে আনসার ভিডিপি কর্মকর্তার মৃত্যু

উল্লাপাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে আনসার ভিডিপি কর্মকর্তার মৃত্যু

উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুর্শিদ জাহান খান (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাত ৮টায় ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি…রজিউন)।

উল্লাপাড়া পৌরসভার নেওয়ারগাছা গ্রামের সাবেক কাউন্সিলর রইচউজ্জামান শিল্টুর স্ত্রী। তিনি দুইদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ মেয়েসহ বহুস্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

তাকে সকাল ১০ টার সময় নেওয়ারগাছা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!