
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ পশ্চিম বগুড়া সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির মৃত সদস্য’র পরিবারকে এককালীন অনুদান প্রদান করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টায় শহরের ঝোপগাড়ীতে সদ্য প্রয়াত সদস্য আব্দুর রশিদের পরিবারের সদস্যর স্ত্রী’র হাতে নগদ টাকা তুলে দেয়া হয়।
সমিতির সভাপতি খোরশেদ আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবর আলী মোল্লা অনুদান হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করেন। এসময় সমিতির সি: সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম রিপন, কোষাধ্যক্ষ আইনুল হক, সড়ক সম্পাদক পিলু সরদার, নির্বাহি সদস্য রুহুল আমিন, প্রয়াত সদস্যর পরিবারের সদস্য ছামসুল আলম, ফাইমা, মিরাজ, মেহেদী,
সৈকত উপস্থিত ছিলেন। উলেখ্য প্রয়াত আব্দুর রশিদ সমিতির নিয়মিত সদস্য ছিলেন। তিনি রবিবার দিবাগত রাত ৩ টায় নিজ বাড়ীতে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহে রাজেউন। সোমবার বাদ যোহর মরহুমের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২