
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে পৌর এলাকার পলতা কান্দা থেকে ১৯৭ বোতল ফেন্সিডিল সহ রিপন (৩৬) নামে এক যুবককে আটক করে জনতা। রিপন কমলপুর আমলা পাড়ার জজ মিয়ার ছেলে বলে জানা যায়। আজ ১৬ নভেম্বর সোমবার সকালে স্থানীয়দের ফোনে খবর পেয়ে ফেন্সিডিল সহ রিপন কে থানায় নিয়ে আসে ভৈরব থানা পুলিশ।
পুলিশ জানায়, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদক পাচার কালে জনতার সন্দেহ হলে স্থানীয় জনগণ পৌর শহরের পলতা গ্রামের জনৈক মাহিন সিদ্দিকীর বাড়ির পাশে তাকে আটক করে থানায় ফোন করলে ভৈরব থানার এস আই হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল অনুমান ৯ ঘটিকায় রিপন নামে এক যুবক কে থানায় নিয়ে আসা হয়। এসময় ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত আলাতের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ শাহিন বলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রিপন নামে এক যুবকে ১৯৭ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে থানায় আনা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ