
লক্ষীপুর জেলার কমলনগর উপজেলা শাখা বিকল্প যুবধারার উদ্যোগে সংগঠনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। আজ রবিবার ১৫ নভেম্বর সন্ধ্যা সাতটায় উপজেলার হাজীরহাটে তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অডিটোরিয়ামে উপজেলা যুবধারার সভাপতি মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও লরেন্জ ইউনিয়ন বিকল্প ধারার আহ্বায়ক মোঃ পারভেজের সঞ্চালনায় আলোচনা সভা, দু’আ মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি ও বিকল্পধারা বাংলাদেশের শিক্ষা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু উপস্থিত সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন-“আমরা ঘৃণার পরিবর্তে শ্রদ্ধার রাজনীতি করতে চাই।প্রয়াত জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কাঁদাছুড়াছুড়ি না করে তাদেরকে যথাযথ সম্মান করা আমাদের নাগরিক কর্তব্য।সন্ত্রাসমুক্ত,দূর্নীতিমুক্ত ও দারিদ্র্যমুক্ত শান্তি সুখের বাংলাদেশ বিনির্মাণই আমাদের রাজনীতির সবচেয়ে বড় স্বপ্ন।আর বৈশ্বিক মহামারি কভিড-19 কালে আমাদের সবচেয়ে বড় রাজনীতি হওয়া উচিত মানুষের জীবন বাঁচানো।আমাদের উচিৎ মাস্ক পরিধান করা ও ঘন ঘন সাবান দিয়ে হাধ ধৌত করা এবং অন্যদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করা।”

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও