হোম » প্রধান সংবাদ » কমলনগরে বিকল্প যুবধারা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কমলনগরে বিকল্প যুবধারা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্পেশাল রিপোর্টার: লক্ষীপুর জেলার কমলনগর উপজেলায় জাকজমকপূর্ণভাবে বিকল্প যুবধারা’র ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় বিকল্প যুবধারা’র কমলনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার হাজীরহাটে তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অডিটোরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

যুবধারা’র কমলনগর উপজেলা শাখার সভাপতি মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও লরেন্জ ইউনিয়ন বিকল্পধারা’র আহ্বায়ক মোঃ পারভেজের সঞ্চালনায় আলোচনা সভা, দু’আ মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এ’সময় প্রধান অতিথির বক্তব্যে বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি ও বিকল্পধারা বাংলাদেশ- এর শিক্ষা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু উপস্থিত সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন-“আমরা ঘৃণার পরিবর্তে শ্রদ্ধার রাজনীতি করতে চাই। প্রয়াত জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কাঁদাছুড়াছুড়ি না করে তাদেরকে যথাযথ সম্মান করা আমাদের নাগরিক কর্তব্য।

তিনি আরো বলেন, সন্ত্রাসমুক্ত, দূর্নীতিমুক্ত ও দারিদ্র্যমুক্ত শান্তি সুখের বাংলাদেশ বিনির্মাণই আমাদের রাজনীতির সবচেয়ে বড় স্বপ্ন। আর বৈশ্বিক মহামারি কভিড-১৯ কালে আমাদের সবচেয়ে বড় রাজনীতি হওয়া উচিত মানুষের জীবন বাঁচানো। আমাদের উচিৎ মাস্ক পরিধান করা ও ঘনঘন সাবান দিয়ে হাত ধৌত করা এবং অন্যদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করা।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিকল্পধারা’র সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রহিম, উপজেলা যুবধারার নেতা হারুনুর রশিদ হারুন, আনোয়ার হোসেন রাজু প্রমূখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!