হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা

লালমনিরহাটে ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: বাংলাদেশের উত্তর জনপদের রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় ব্যাপক ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। স্বল্প খরচে অধিক লাভ, অল্প পরিশ্রমের কারণে চাষিরা এই ফসল চাষের দিকে ঝুঁকে পড়ছে। আবহাওয়া অনুকূলে থাকায় বর্তমানে ও চলতি রবি মৌসুমে বোরো ধানের পাশাপাশি দিগন্ত জুড়ে ভুট্টা চাষের ডানা মেলছে। কৃষকরা ভাল বাজার দর পেলে এবার ভুট্টা চাষিদের মুখে হাসির ঝিলিক ফুটবে এমনটাই আশা করছেন কৃষকরা। রংপুর বিভাগের অন্যান্য জেলার চেয়ে লালমনিরহাট জেলা এবার ভুট্টা চাষের প্রায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে।

ধান, পাট ও সবজির আবাদ করে কৃষকদের প্রতি মৌসুমে লোকসান হওয়ায় এবং বিগত বছরগুলোতে অনুকূল আবহাওয়া থাকায় ভুট্টার ভাল ফলন ও দাম আশানুরুপ পাওয়ায় লালমনিরহাট জেলার চাষিরা অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষের দিকে প্রতি বছরই ঝুঁকে পড়ছেন কৃষকরা। এবারও ফলন ও দাম ভাল পেলে চাষিদের মুখে হাসির ঝিলিক ফুটবে। ভরা মৌসুমে প্রাকৃতিক কোন রুপ দুর্যোগ দেখা দিলে অন্যান্য ফসলের যেমন ক্ষতি হয় ভুট্টার তেমন একটা ক্ষতি হয় না। প্রতি বিঘায় ২০ থেকে ২৫ মন পর্যন্ত ভুট্টা উৎপাদন হয়। ধান চাষের পরেই এলাকায় কৃষি ফসলের পাশাপাশি ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!