
ইকবাল মুন্না,সাতকানিয়া,চট্টগ্রামঃ করোনায় আক্রান্ত হলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। শুক্রবার(১৩ই নভেম্বর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হয়েছেন। তিনি বর্তমানে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এম এ মোতালেবের ব্যক্তিগত সহকারী আবু তৈয়ব জানান, গত সোমবার সকালে করোনার প্রাথমিক উপসর্গ দেখা দিলে উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেন।
ওইদিন বিকেলে জ্বরসহ শারীরিকভাবে অসুস্থবোধ করায় তিনি পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। পরের দিন (মঙ্গলবার) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত রিপোর্টে তাঁর নেগেটিভ আসে। কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এদিকে গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পুনরায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শুক্রবার পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। তবে তিনি এখন সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী আবু তৈয়ব।
এই বিষয়ে সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী বলেন, আমরা মোতালেব ভাইয়ের সুস্থতা কামনা করি।তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন আমাদের উপজেলা পরিষদে। উনার অনুপস্থিতি আমরা উনার সকল কার্যকম চালিয়ে যাবো।আমরা দোয়া করি তিনি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা