
জাহেদুল ইসলাম বাঁধনঃ
না আছে মোর ছন্দ মেলা
না আছে মোর গদ্য
না আছে মোর জীবন চলার
উদ্দীপনার পদ্য।
না আছে মোর অন্ত বাঁচার
এই ধরণীর মাঝে
না আছে মোর স্বজন-প্রিয়
স্বার্থপরার কাজে।
না আছে মোর একটা নদী
জল ঝরাতাম রোজ
না আছে মোর একটা আপন
যেই বা নিবে খোঁজ।
না আছে মোর একটা আকাশ
একটি সোনার দিন
না আছে মোর রঙিলা মন
বাড়ছে শুধু ঋণ।
না আছে মোর নিয়ম-নীতি
সব হলো আজ ধ্বংস
না আছে মোর জীবন ধারা
বাঁচতে পারার অংশ!
না আছে মোর সেই সোনা দিন
না আছে মোর গল্প
আমায় নিয়ে লিখবেটা কে
বলবেও বা অল্প।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী