
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ৩শ ৩৫ বোতল ফেন্সিডিলসহ বাচ্চু হাওলাদার (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিন র্যাব-১২ সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত
কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
গ্রেফতারকৃত বাচ্চু হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি থানার বৈশাখীয়া গ্রামের মৃত মর্তুজ আলী হাওলাদারের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানাধীন খোকশাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে জয়পুরহাট হতে ঢাকাগামী ১টি কাভার্ড ভ্যানসহ বাচ্চু হাওলাদারকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশী চালিয়ে ৩৩৫ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ১টি সিম, ও নগদ ১৫০০ টাকা উদ্ধার করা হয় এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ তাকে সদর থানায় হস্তন্তর করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও