
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে পৌর এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত ১৫ টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল ১০ নভেম্বর মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায় যে, ভৈরব পৌর শহরে নামে বেনামে প্রায় অর্ধশতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠেছে। এর মধ্যে হাতে গুনা কয়েকটি প্রতিষ্ঠানের সরকারি অনুমোদন থাকলেও অধিকাংশ হাসপাতাল ও ক্লিনিকের অনুমোদন নেই। নাম থাকলেও যথা সময়ে লাইসেন্স নবায়ন নেই। এমনকি নাম বিহীন ডায়াগনস্টিক সেন্টারও রয়েছে। কোন কোন হাসপাতালে নেই গুরত্বপূর্ণ পরিক্ষা-নিরিক্ষার উপযুক্ত প্যাথলজিষ্ট ও টেকনোলজিষ্ট। এতে করে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি সেবা নিতে এসে গ্রামের সহজ-সরল মানুষজন প্রতারিত হচ্ছে।
অভিযানের সময় সরকার অনুমোদিত লাইসেন্স না থাকা, লাইসেন্স নবায়ন না করা, মান সম্মত প্যাথলজি না থাকা, প্যাথলজিষ্ট ও টেকনোলজিষ্ট না থাকা, নাম বিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা, পরিস্কার পরিচ্ছন্নতা অভাব, সঠিক অপারেশন থিয়েটার না থাকা ইত্যাদি কারনে ১৫ টি প্রতিষ্ঠান কে মোট ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।
এসময় মা ও শিশু হাসপাতাল কে উপযুক্ত পরিবেশ ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ২০ হাজার, সাইদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতালকে নবায়ন ও পরিস্কার পরিচ্ছন্নতার কারনে ১০ হাজার টাকা, ট্রমা হাসপাতাল কে ২০ হাজার, আল মদিনা হাসপাতাল কে ২০ হাজার, গ্রামীন জেনারেল হাসপাতাল কে ২০ হাজার, সেন্ট্রাল হাসপাতাল কে ২০ হাজার টাকা করে সরকার অনুমোদিত লাইসেন্স, লাইসেন্স নবায়ন, উপযুক্ত পরিবেশ, পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিভিন্ন কারনে ১৫ টি হাসপাতাল কে মোট ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা ফারজানা। এছাড়া নাম ও অনুমোদন বিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার দায়ে ডাঃ হরিপদ দেবনাথের নিজস্ব বাস ভবনে ২০ হাজার টাকা অর্থ দন্ড করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
অভিযান পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা ও উপজেলা স্বাস্থ্য কমপেক্সের টিএইচও ডা. খুরশীদ আলম, উপজেলা স্যানেটারী অফিসার রুহুল আমিনসহ ভৈরব থানার আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট উপজেলা নিবার্হী কর্মকর্তা লুবনা ফারজনা বলেন লাইসেন্স, লাইসেন্স নবায়ন, পরিস্কার পরিচ্ছন্নতা ও টেকনেশিয়ান না থাকা ইত্যাদি কারনে ১৫ টি প্রতিষ্ঠান কে প্রায় ২ লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাদের কে এসব সমস্যা শুদরে নেয়ার পরামর্শ দিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার