
আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন ”প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা ও জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে ভালুকায় ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৭ই নবেম্বর উপজেলা সমবায় অধিদপ্তর ও উপজেলা প্রশাসন,ভালুকা এর আয়োজনে ও ভালুকা এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহায়তায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,পৌরসভার মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম,মডেল থানার ওসি মাইন উদ্দিন,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান ড.সেলিনা রশিদ,উপজেলা সমবায় কর্মকর্তা মন্তোষ কুমার গােপ,উমর হায়াৎ খান নঈম,আফতাব মাহবু^,হাজী আঃ রহমান মেয়র প্রার্থী ই›িজঃ মাসুদ পারভেজ এবং এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রতিনিধি সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ কর্মকতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার