হোম » প্রধান সংবাদ » জামালপুরে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

জামালপুরে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

রবিউল হাসান লায়ন,জামালপুরঃ যুদ্ধাপরাধ-জঙ্গিবাদ-সন্ত্রাসমুক্ত ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ৯নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৭নভেম্বর) রাতে ফেরিঘাট পৌর বাসটার্মিনালে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন আকন্দের সঞ্চালনায়  ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
উদ্বোধকের বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, সাংগনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবীদ মোখলেছুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য জুলহাস উদ্দিন, সদস্য সরোয়ার হোসেন শান্ত, শাহরিয়ার উজ্জ্বল, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।  অন্যান্যের মধ্যে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সফি কামাল চৌধুরী রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মুকুল, প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, পৌর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নাজিম উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার পারুল সহ ৯নং ওয়ার্ডস্থ সকল সহযোগী ও ভ্রতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় পরবর্তীতে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হবে বলে নেতৃবৃন্দ জানাই।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!