হোম » প্রধান সংবাদ » আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছানুর পক্ষে লিফলেট বিতরণ

আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছানুর পক্ষে লিফলেট বিতরণ

রবিউল হাসান লায়ন,জামালপুরঃ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও প্রচারণায় ব্যস্ত জামালপুর পৌরসভার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। দলীয় মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।
এরই অংশ হিসেবে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জামালপুর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুর পক্ষ থেকে শহরে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) দুপুরে ক্লাব- ৯৫ জামালপুরের উদ্যোগে শহরের ফৌজদারী মোড় থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত রজনীগন্ধা ফুলেল শুভেচ্ছা ও লিফলেট বিতরণ করা হয়। এসময় ক্লাবের সদস্যরা সড়কের দু’পাশে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি পথচারীদের মাঝে রজনীগন্ধা ও লিফলেট বিতরণের মাধ্যমে ছানোয়ার হোসেন ছানুর পক্ষে সমর্থন ও দোয়া প্রার্থন করেন।
 এসময় ক্লাব-৯৫ জামালপুরের সদস্যরা স্লোগান দেন “মেয়র পদে কাকে চাই,সে তো মোদের ছানু ভাই”। লিফলেট বিতরণের সময় শহরে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। মেয়র প্রার্থী ছানুকে সমর্থন জানিয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে টানিয়েছেন ব্যানার ও ফেস্টুন। দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে পোষ্টার। সম্ভাব্য মেয়র প্রার্থীদের পক্ষে শতশত ব্যানার ফেস্টুনের মাঝে মাঝে সবচেয়ে বেশি সংখ্যক সমর্থকরা ছানোয়ার হোসেন ছানুকে জামালপুর পৌরসভার মেয়র পদে দেখতে চেয়েছেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সর্বাধিক সংখ্যক নেতা-কর্মী সমর্থকরা সাবেক ছাত্রনেতা ছানোয়ার হোসেন ছানুকে দলীয় মনোনয়ন প্রদানের আহবান জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!