হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় সমবায় দিবস পালিত

উল্লাপাড়ায় সমবায় দিবস পালিত

উল্লাপাড়া প্রতিনিধিঃ ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উল্লাপাড়ায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।  উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে উল্লাপাড়া উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা হল রুমে সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি,উপজেলা সমবায় কর্মকর্তা মোকলেছুর রহমান,একতা সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সভাপতি হাফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোতালেব হোসেন মুন্না। এতে বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!