
সুনামগঞ্জ প্রতিনিধি: ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পদ বঞ্চিত করতে পিতাকে রাজাকার সাজিয়ে অপপ্রচারের ঘটনায় এলাকায় তুলপার চলছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মরহুম হাজী ছৈদ উল্লার ছেলে পাইলগাঁও ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম ছাইম উদ্দিনকে রাজাকার সাজিয়ে তার পুত্র পাইলগাঁও ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘ দিনের সভাপতি আপ্তাব উদ্দিনকে পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদ থেকে বঞ্চিত করতে রাজাকার পুত্র অপবাদ দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি মহল।
এতে এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের দায়িত্বশীল কর্মীরা জানান, বিগত ২৯ জানুয়ারি উপজেলার পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয় এবং আপ্তাব উদ্দিন পূনরায় সভাপতি হিসেবে প্রার্থীতা ঘোষণা করেন। পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীর কাছে আপ্তাব উদ্দিন একজন জনপ্রিয় মানুষ। তার বলিষ্ঠ নেতৃত্বে পাইলগাঁও ইউনিয়ন আওয়ামিলীগ সুসংগঠিত রয়েছে এবং সভাপতি হওয়ার দৌড়েও তিনি এগিয়ে রয়েছেন। মূলত সভাপতির পদ বঞ্চিত করতে একটি মহল একের পর এক তার পারিবারিক বিষয়াদি সহ সাবেক একজন জনপ্রিয় চেয়ারম্যানকে রাজাকার সাজানোর ষড়যন্ত্রে তৎপর রয়েছে ।
আওয়ামীলীগের এসব দায়িত্বশীল কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন যোগ্য সভাপতি প্রার্থী আপ্তাব উদ্দিন কে ষড়যন্ত্রের মাধ্যমে সভাপতি থেকে বঞ্চিত করতে কেউ পারবে না। ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপ্তাব উদ্দিন এর সাথে রয়েছেন। এদিকে জালালপুর সহ বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে ছাইম উদ্দিন চেয়ারম্যান রাজাকার এমন সংবাদে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার সচেতন প্রবীণ মুরব্বিরা বলেন, ছাইম উদ্দিন পাইলগাঁও ইউনিয়নের তিন বারের নির্বাচিত একজন জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন, তিনি রাজাকার ছিলেন না এবং এটা কেউ বিশ্বাস করবেনা, এটা আপ্তাব উদ্দিন এর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এব্যপারে সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন বলেন,
আমার পিতা মরহুম ছাইম উদ্দিন পাইলগাঁও ইউনিয়ন পরিষদ এর তিন বারের নির্বাচিত চেয়ারম্যান, তিনি দেশপ্রেমিক সমাজ সেবক ছিলেন। মুক্তিযুদ্ধের সময়ের অনেক মুরব্বি আমাদের এলাকায় জীবিত আছেন, তারা কেউ বলেননি আমার পিতা রাজাকার। আমি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছি তখন আমাকে কেউ রাজাকার পুত্র বলেনি। আমি পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলাম এবং আবারও সভাপতি প্রার্থী হয়েছি। এতে কিছু পদ লোভীরা আমিও আমার পরিবারের বিরুদ্ধে মেতে উঠেছে। তিনি যে কোন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার