
মোঃ ইলিয়াস আলী: মহানবী হযরত মোহাম্মদ (সা.)এর কার্টুন তৈরী ও প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সের বিরুদ্ধে শান্তিপূর্ন মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ৬ নভেম্বর জুম্মার নামাজ শেষে বালিয়াডাঙ্গী মুজাহিদ জামে মসজিদ(ওয়াপদা মসজিদ) থেকে মিছিলটি বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে আসে তৌহীদী জনতার ব্যানারে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।মিছিল শেষে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে এ্যাডঃ সৈয়দ আলমের সভাপতিত্বে সাংবাদিক হারুন অর রশিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এ্যাডঃ ইউসুফ আলী,
মসজিদের ইমাম নুর হুসাইন, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, সাংবাদিক রমজান আলী ও বিভিন্ন মসজিদের ইমাম ও তৌহিদী জনতা।বক্তাগণ মহামানব, মহানবী, নবী কুলের শিরোমনী হযরত মোহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শন বন্ধ করাসহ সরিয়ে ফেলার আহবান জানান।বক্তারা আরো বলেন, যদি কার্টুন ও প্রদর্শনী না সরিয়ে ফেলা হয় তাহলে ফান্সের সকল পণ্য বর্জনসহ অবিলম্বে বড় ধরনের কর্মসুচি ঘোষনা করা হবে ৷

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার