হোম » প্রধান সংবাদ » বগুড়ার ধুনটে বিদ্যুতেরতারে সংযোগ থেকে ৩ টি দোকান পুড়ে বীভৎস

বগুড়ার ধুনটে বিদ্যুতেরতারে সংযোগ থেকে ৩ টি দোকান পুড়ে বীভৎস

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে (৬ নভেম্বর২০২০) শুক্রবার দুপুর ১টার সময়  অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায় ,শুক্রবার দুপুর ১টার  দিকে  উপজেলার চিকাশি ইউনিয়নের  চাপড়া বাজার এলাকায় আলম টেলিকম দোকানের বৈদ্যুতিক তারের সংযোগ থেকে  আগুনের সূত্রপাত সৃষ্টি হয় । কিছুক্ষণের মধ্যে আগুন পাশের ২টি ঔষদের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে আলম টেলিকম দোকান, সিরাজুল ফার্মেসি দোকান, সুমন ফার্মেসী, দোকান ও পুড়ে যায়।

বৈদ্যুতিক তারের সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের লিডার শামীম রেজা প্রাথমিকভাবে ধারণা করছেন। আগুনে আলম টেলিকমের ১ লক্ষ ৫০হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে, এবং ২টি ওষুধের দোকানের ২ লক্ষ টাকার ওষুধ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত আলম, সিরাজুল, সুমন  বলেন আমাদের  ৩টি দোকানের মোট ৩ লক্ষ ৫০হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধুনট ফায়ার সার্ভিসের লিডার শামীম রেজা  জানান, বিদ্যুতের তারের সংযোগ থেকে  এই অগ্নিকাণ্ড ঘটে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!