হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে ৮বছরের শিশু বলাৎকার, আশঙ্কাজনক অবস্থায় রমেকে ভর্তি

লালমনিরহাটে ৮বছরের শিশু বলাৎকার, আশঙ্কাজনক অবস্থায় রমেকে ভর্তি

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামে এক শিশুকে বলাৎকার করেছে মেহেদি হাসান নামের এক যুবক।বলাৎকারের শিকার শিশুটি একই গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে। বলাৎকারের শিকার ৮বছরের শিশুটিকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে লালমনিরহাট ১০০শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। লালমনিরহাট সদর হাসপাতালের ডাঃ রেজওয়ানা শিশুটির অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) এ পাঠিয়ে দেন।

লালমনিরহাট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোর্শেদা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। মেহেদি হাসান (১৬) নামের ঐ যুবক একই গ্রামের মোকসেদুল এবং আমিনা বেগমের ছেলে। আমিনা বেগম পলাশী ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য এবং উপজেলা মহিলা সদস্য পদেও নির্বাচন করেছিলেন।একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে সে এলাকায় চলাচল করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!