
সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি নব নির্মিত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, বুধবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় খড়িয়ালা পূর্ব পাড়া আলেক শাহ’র নব নির্মিত বসত ঘর আসবাব পত্র, নগদ ৫ লক্ষ টাকা, আট ভরি স্বর্ণালঙ্কার পুড়ে ছাই হয়ে যায়।
আলেক শাহ’র স্ত্রী জানায়, “আমার ছোট ছেলেকে বিদেশে পাঠানোর জন্য ঘরে ৫ লক্ষ টাকা জমিয়ে রেখেছিলাম, এই ঘরে দুটি পরিবার বসবাস করতাম, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার সব পুড়ে ছাই হয়ে গেছে, এই দূর্ঘটনায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পড়নের কাপড় ছাড়া আমাদের আর কিছু রইলো না।
স্থানীয়রা জানান, “বুধবার সন্ধ্যায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘরে ভয়াবহ আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে, এলাকাবাসীর প্রাণপণ চেষ্টায় ১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার