হোম » প্রধান সংবাদ » ইবি ছাত্রলীগের সাবেক সম্পাদকের মৃত্যুতে উপাচার্যের শোক।

ইবি ছাত্রলীগের সাবেক সম্পাদকের মৃত্যুতে উপাচার্যের শোক।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের  ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ সম্পাদক  অমিত কুমার দাস-এর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম শোক প্রকাশ করেছেন।  শোকবার্তায় তিনি পরলোকগত অমিত কুমার দাস-এর আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
 জানা যায়,   সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী অমিত কুমার দাস আজ (৪ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।  অপর এক শোক-বার্তায় অমিত কুমার দাস-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান শোক জানিয়েছেন। তিনি অমিত কুমার দাস-এর স্বর্গীয় আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!