হোম » প্রধান সংবাদ » আলহাজ্ব মাহবুবুর রহমান ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী

আলহাজ্ব মাহবুবুর রহমান ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী

মিরসরাই প্রতিনিধি: তরুণ সিএন্ডএফ ব্যবসায়ী, মিরসরাই প্রেসক্লাবের দাতা সদস্য ও সমাজসেবক মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া কনকের পিতা মরহুম আলহাজ্ব মাহবুবুর রহমান ভূঁইয়ার ১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। মরহুম আলহাজ্ব মাহবুবুর রহমান ভূঁইয়া গত বছর ৩ নভেম্বর রাত ১১টা পনের মিনিটে তার পরিবার পরিজন, বন্ধ- বান্ধব সহকর্মী সহ সকলকে শোকের সাগরে ভাসিয়ে ইন্তিকাল করেন।

 

 

তার মৃত্যুতে হারিয়েছে একনিষ্ঠ অভিভাবক, সমাজসেবক ও সত্যবাদী পরহেজগারকে। তার অসামান্য নেতৃত্ব, প্রজ্ঞা, জ্ঞান, দূরদশিতা ও জীবন পরিচালনায় দিকনির্দেশনা প্রত্যেক ব্যক্তিকে অনুপ্রাণিত করে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মরহুমের মৃত্যুবার্ষিকী মাহবুবুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কবর জিয়ারত করা হয়। তার পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়- স্বজন শুভাকাঙ্খীদের কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!