
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর সদর উপজেলার তিতপল্যা ইউনিয়নের পশ্চিমপাড় দিঘুলী(জামতলি) গ্রামের মোঃ রমজান আলীর পুত্র হাফেজ আব্দুস সাত্তার কে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার ২-নভেম্বর দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামতলীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন হামলায় আহত হাফেজ আব্দুস সাত্তার, তিতপল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ফরিদ উদ্দিন বাচ্চু ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমূখ।
বক্তারা অভিযোগ করেন, পাওনা টাকা চাওয়ার অপরাধে প্রতিপক্ষরা গত ২৭ অক্টোবর রাতে হাফেজ আব্দুস সাত্তারকে মারধর করে মৃত ভেবে কোজগড় এলাকায় একটি রাইচ মিলের পাশে জঙ্গলে ফেলে রাখে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় হাফেজের বাবা রমজান আলী বাদী হয়ে গত ২৮ অক্টোবর জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করলেও পুলিশ তদন্তের নামে তা ফেলে রেখেছে।
সন্ত্রাসীদের হুমকীকে হাফেজ সাত্তারের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। জামালপুর সদর থানার ওসি মোঃ সালেমুজ্জামান জানান, এ ঘটনায় দায়ের করা অভিযোগ অনুমতির জন্য আদালতে পাঠানো হয়েছে। আদালত থেকে অনুমতি আসার পর মামলা হিসেবে গ্রহণ করা হবে। খবর জামতলি প্রতিদিন নিউজ

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার