হোম » প্রধান সংবাদ » জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের পুরুস্কার পেলেন ফারুক

জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের পুরুস্কার পেলেন ফারুক

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  কিশােরগঞ্জ জেলার ২০১৭-১৮ অর্থ বছরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা পুরুস্কার পেয়েছেন ভৈরবের কালিকা প্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান মােঃ ফারুক মিয়া। স্থানীয় সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মাননা পদক হিসেবে একটি স্বর্ণ পদক ও একটি ল্যাপটপ প্রদান করা হয়।

এসময় কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদের হাতে সম্মাননা পদক ও ল্যাপটপ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজান। পুরস্কার প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন  উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, অন্যান্য ৬ ইউনিয়নের চেয়ারম্যান গণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ছাড়াও গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!